RRB Group D Physical Test Details 2026: PET Running, Weight Lifting, Height, Medical Test
RRB Group D CBT Result প্রকাশের পর এখন নির্বাচিত প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো Physical Efficiency Test (PET)। CBT-তে উত্তীর্ণ প্রার্থীদেরই PET-এর জন্য ডাকা হবে। PET শুধুমাত্র Qualifying Nature-এর, অর্থাৎ এখানে শুধু Pass করতে হবে, অতিরিক্ত নম্বর যোগ হয় না। আমরা এই পোস্টে RRB Group D Physical Test Details 2026 সম্পূর্ণ বাংলাতে বিস্টারিত ভাবে আলোচনা করলাম
RRB Group D Selection Process 2026
RRB Group D কয়েকটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, তার মধ্যে RRB CBT EXAM হয়ে তার ফলাফল ও প্রকাশিতও হয়েছে, নিম্নলিখিত ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে –
- CBT Exam ✅
- Physical Efficiency Test (PET)
- Document Verification (DV)
- Medical Examination
- Final Merit List
RRB Group D PET 2026 (Male)
| পরীক্ষা | মানদণ্ড |
|---|---|
| Weight Lifting | 35 কেজি ওজন 100 মিটার 2 মিনিটের মধ্যে বহন করতে হবে (একবার সুযোগ, মাঝপথে ওজন রাখা যাবে না) |
| Running | 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে |
RRB Group D PET 2026 (Female)
| পরীক্ষা | মানদণ্ড |
|---|---|
| Weight Lifting | 20 কেজি ওজন 100 মিটার 2 মিনিটের মধ্যে বহন করতে হবে |
| Running | 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে |
PET-এ কারা ছাড় পাবেন?
নিচের প্রার্থীদের PET থেকে ছাড় দেওয়া হয়:
- PwBD Candidates
- Ex-Servicemen
- CCAA (Course Completed Act Apprentices) – প্রযোজ্য নিয়ম অনুযায়ী
PET-এর পর কী হবে?
PET-এ উত্তীর্ণ হলে প্রার্থীদের:
- Document Verification (DV)
- Medical Examination
এর জন্য ডাকা হবে। এরপর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
RRB Group D Medical Test
Medical Test-এ মূলত দেখা হয়:
- চোখের দৃষ্টিশক্তি
- শারীরিক সক্ষমতা
- সাধারণ স্বাস্থ্য
- পোস্ট অনুযায়ী নির্ধারিত Medical Standard (যেমন A-2, B-1, B-2 ইত্যাদি) পূরণ করা হয়েছে কিনা।