Govt Job Exams

January 2026 Current Affairs PDF in Bengali Download

Published: February 5, 2026

January 2026 Current Affairs PDF in Bengali – গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF Download

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য January 2026 Current Affairs PDF অত্যন্ত গুরুত্বপূর্ণ। WBP, RRB NTPC, RRB Group D, SSC, PSC, UPSC,  Banking, Railway এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়মিত প্রশ্ন আসে।

এই পোস্টে আমরা জানবো জানুয়ারি ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ, পুরস্কার, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যাংকিং, ইনডেক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ Current Affairs


January 2026 Current Affairs PDF Details

PDF NameJanuary 2026 Current Affairs PDF
LanguageBengali
CategoryMonthly Current Affairs
FormatPDF
Useful ForSSC, WBP, PSC, Railway, Banking, NTPC, Group D

জানুয়ারি ২০২৬ গুরুত্বপূর্ণ দিবস

৪ঠা জানুয়ারি – বিশ্ব ব্রেইল দিবস

প্রতিবছর ৪ঠা জানুয়ারি ফরাসি বিজ্ঞানী লুইস ব্রেইল-এর জন্মদিন উপলক্ষে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। তিনি অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন।

Theme 2026: Empowering Through Inclusion: Celebrating the Importance of Braille Literacy


৫ই জানুয়ারি – জাতীয় পাখি দিবস

বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, বিপন্ন প্রজাতির সুরক্ষা এবং পাখিদের প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।


৯ই জানুয়ারি – প্রবাসী ভারতীয় দিবস

১৯১৫ সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই স্মরণে প্রতিবছর ৯ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হয়।


১২ই জানুয়ারি – জাতীয় যুব দিবস

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয়।


১৫ই জানুয়ারি – ভারতীয় সেনা দিবস

১৯৪৯ সালের এই দিনে ফিল্ড মার্শাল কে. এম. কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


১৬ই জানুয়ারি – জাতীয় স্টার্টআপ দিবস

স্টার্টআপ ইন্ডিয়া ইনোভেশন সপ্তাহ উপলক্ষে ১৬ জানুয়ারি জাতীয় স্টার্টআপ দিবস পালিত হয়।


২৪শে জানুয়ারি – জাতীয় কন্যা শিশু দিবস

কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।


২৫শে জানুয়ারি – জাতীয় ভোটার দিবস

ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস (২৫শে জানুয়ারি, ১৯৫০) উপলক্ষে এই দিনটি জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

Theme 2026: My India, My Vote


২৬ শে জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস

প্রতি বছর ২৬শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ১৯৫০ সালের এই দিনে দেশের নিজস্ব শাসনতন্ত্র বা সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি পূর্ণাঙ্গ সার্বভৌম, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়।


৩০শে  জানুয়ারি – শহীদ দিবস 

১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে হত্যা করেন। তাঁর এই আত্মত্যাগকে স্মরণ করতে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সমস্ত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়। 


✓ গুরুত্বপূর্ণ দিবস✓ গুরুত্বপূর্ণ নিয়োগ✓ পুরস্কার ও সম্মাননা✓ ইনডেক্স ও রিপোর্ট✓ খেলাধুলা✓ বিজ্ঞান ও প্রযুক্তি✓ ব্যাংকিং ও অর্থনীতিসব কিছুই আমাদের পিডিএফ এ পাবেন 


January 2026 Current Affairs PDF Download

📥 PDF Download Link

এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।