Govt Job Exams

WB Free Bus Services for Women 2026: কবে থেকে চালু, কোন বাসে ফ্রি, নিয়ম কী

Published: June 20, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বড় সুখবর! এবার সমস্ত সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি যাতায়াত

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং সহজ পরিবহণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন প্রকল্প চালু করা হয়েছে।

কী ঘোষণা করা হয়েছে?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলা রাজ্যের বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। এই সুবিধা ছোট রুট ও দূরপাল্লার উভয় ধরনের সরকারি বাসেই প্রযোজ্য হবে।

কবে থেকে চালু হবে?

এই পরিষেবা আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।

কোন কোন বাসে এই সুবিধা মিলবে?

মহিলারা নিম্নলিখিত সরকারি বাসগুলিতে ফ্রি যাতায়াত করতে পারবেনঃ

  • WBTC বাস
  • NBSTC বাস
  • SBSTC বাস
  • অন্যান্য রাজ্য পরিচালিত বাস পরিষেবা

কীভাবে সুবিধা পাবেন?

সরকারের তরফে প্রত্যেক মহিলা যাত্রীর জন্য একটি Smart Card (QR Code সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট BDO বা SDO অফিসে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি

নিচের যেকোনো একটি পরিচয়পত্র ব্যবহার করা যাবে—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড (EPIC)
  • PAN Card
  • Driving License
  • Passport
  • Ayushman Bharat Card
  • Job Card
  • Pension Card
  • স্কুল/কলেজের আইডি কার্ড
  • সরকারি অফিসের পরিচয়পত্র

সঙ্গে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

স্মার্ট কার্ড না আসা পর্যন্ত কীভাবে যাতায়াত করবেন?

সরকার জানিয়েছে, স্মার্ট কার্ড ইস্যু হওয়ার আগে পর্যন্ত মহিলারা যেকোনো বৈধ ফটো আইডি দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টরের কাছে পরিচয়পত্র দেখালে ‘Zero Value Ticket’ প্রদান করা হবে।

সরকারের উদ্দেশ্য

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সাশ্রয় হবে এবং শিক্ষা, চাকরি ও অন্যান্য কাজে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মহিলা ও ছাত্রীরা এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

বিষয়তথ্য
প্রকল্পের নাম :মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা
সুবিধাভোগী :পশ্চিমবঙ্গের সকল মহিলা
পরিবহণ মাধ্যম :সমস্ত সরকারি বাস
চালু হওয়ার তারিখ: ১ জুন ২০২৬
আবেদন পদ্ধতি :BDO/SDO অফিসে আবেদন
প্রয়োজনীয় নথি :যেকোনো বৈধ ফটো আইডি

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অনুমোদনের পর কার্যকর করা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন

অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে অনলাইন আবেদনের তারিখ ও লিঙ্ক

Yubashakti Yojona 2026 Online Apply: মাসে ₹3000 ভাতা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি